আন্তর্জাতিকলিড নিউজ
সোমবার রাতের ভূমিকম্পে তুরস্কে ৩ মৃত্যু, আহত ২ শতাধিক
অনলাইন ডেস্ক: ফের তুরস্কে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকও অনুভূত হয়। এতে তুরস্কে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুল্যেমান সোল্যু। এছাড়া দেশটিতে ২ শতাধিক মানুষের আহতের কথা জানা গেছে। অন্যদিকে সিরিয়ার আলেপ্পোতেও অনেকের আহতের তথ্য জানা গেছে।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশের দেফনে জেলায়। তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান, ইসরায়েল ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আলজাজিরা



