বিনোদনলিড নিউজ

মাহির ছেলেকে নিয়ে পরীমনির পোস্ট

পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ছেলে সন্তানের মা হয়েছেন। মাহি মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন আরেক নায়িকা পরীমনি।

মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে মাহি পুত্রসন্তানের জন্ম দেন।

তার স্বামী রাকিব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সবই ভালোয় ভালোয় হয়েছে। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।

মাহি মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দেন অভিনেত্রী পরীমনি। বুধবার সকালে মাহিকে ট্যাগ করে সেই পোস্টে তিনি লেখেন- ‘শুভেচ্ছা, পোলার মা’।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বুধবার ভোর ৪টা ৩ মিনিটে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা। ক্যাপশনে তিনি লেখেন- ‘আলহামদুলিল্লাহ’।

ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার।

Related Articles

Back to top button