রাজনীতি
-
বিরোধী দলের ওয়াকআউট যৌক্তিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল অপ্রাসঙ্গিক বিভিন্ন অজুহাত তুলে যে কয়েকবার ওয়াকআউট করেছে, তাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূলত সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে যেসব ইস্যুতে তারা সংসদ বর্জন করেছেন সেখানে তথ্যের সঠিকতা ছিল না। তারা সরকারি দলের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন। সংসদীয় কমিটি না থাকায় বিশেষ কমিটির মাধ্যমে অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ৯১টি বিলের বাইরে বাকিগুলো কোথায় গেল বলে যে প্রশ্ন তুলেছেন, তা মূলত তথ্যের অভাবেই করেছেন। কারণ ১৭টি অধ্যাদেশ মূল ৯১টি বিলের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিরোধী সদস্যদের ‘নোট অব ডিসেন্ট’ হুবহু রিপোর্টে রাখা হয়েছে এবং স্পিকার তাদের দীর্ঘ সময় কথা বলার সুযোগ দিয়েছেন, যা নজিরবিহীন। সালাহউদ্দিন আহমদ বলেন, তারা বাইরে থেকে লিখিত বক্তব্য প্রস্তুত করে এনে রচনা আকারে পাঠ করেছেন, যা ইতিবাচক হলেও শেষ দিনে তাদের ওয়াকআউট করার কোনো কারণ ছিল না। বিশেষ করে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশ বা অন্যান্য গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনার প্রস্তাব থাকা সত্ত্বেও তারা নির্বাচনের ইস্যু টেনে এনে পরিবেশ ঘোলাটে করেছেন। গুম কমিশন ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি রেখে গেছে। আমি নিজেও গুমের শিকার, তাই আমরা চাই এমন আইন করতে যাতে ভুক্তভোগীরা প্রকৃত বিচার পান। বর্তমান রাজনৈতিক সরকার তাড়াহুড়ো না করে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে এসব আইন আরও সমৃদ্ধ করতে চায়। তিনি আক্ষেপ করে বলেন, বিরোধী দল এই বিষয়গুলোকে রাজনীতিকীকরণ করছে, যা কাম্য নয়।
Read More » -
সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার…
Read More » -
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের
ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭…
Read More » -
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে—…
Read More » -
ভোট সুরক্ষায় আগেভাগে প্রস্তুতির আহ্বান তারেক রহমানের
এক্সক্লুসিভ নিউজ টাঙ্গাইল :বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখনো কোনো কোনো মহল ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের লোকজন গিয়ে,…
Read More » -
২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক: নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী নির্বাচনী…
Read More » -
ধানের শীষে ভোট দিন, বিএনপিতে আস্থা রাখুন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ওপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার এক নির্বাচনী সমাবেশে…
Read More » -
বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ভুলে মানুষের পাশে দাঁড়ানো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের প্রধান প্রয়োজন নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে…
Read More » -
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ…
Read More » -
সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি
কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের দায়ে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত বলে মনে করে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে—অধিকাংশ সেনাসদস্য নিশ্চিতভাবেই…
Read More »