চাঁদপুর,মতলব: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মোবারক হোসেন বাবু নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের মিছিলে গুলি করে তাকে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় বাবুর ছেলে ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তারা জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাসিবুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বাবুর মৃত্যু হয়ছে।
পায়ে গুলিবিদ্ধ জসিম নামের আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, গুলির ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে হামলা ও গুলির ঘটনায় প্রতিবাদ সমাবেশ অসমাপ্ত রেখেই মায়া চৌধুরী আহত ও নিহতকে দেখতে হাসপাতালে ছুটে যান।



