এক্সক্লুসিভ নিউজ

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম এর পিতা এম জাফর আলীর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শোক

এক্সক্লুসিভ নিউজ ২৪.কম:  (বুধবার) ২২ জুলাই ২০২০ তারিখ ভোর ০৫.৪০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২০ এর সদস্য মীর রেজাউল আলম বিপিএম (বার) এর পিতা এম জাফর আলী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম এম জাফর আলীর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুম এম জাফর আলী ১৯৩৫ খ্রি: মাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকার পূর্ব রামপুরাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর এর সাবেক পরিচালক হিসেবে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি ০৪ ছেলে ও ০২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) আর এম ফয়জুর রহমান পিপিএম আজ এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button