জাতীয়

করোনাভাইরাসে আক্রান্ত কামাল লোহানী

মোঃ সামসুল হক: করোনায় আক্রান্ত হয়েছেন দেশের প্রবীণ সাংবাদিক কামাল লোহানী৷

শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।

তিনি বলেন, শুক্রবার আমরা করোনার ফলাফল হাতে পেয়েছি৷

বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চলছে। বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১৮ মে সকালে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Back to top button