জাতীয়লিড নিউজ

রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

আগুন ছড়িয়ে পড়েছে বরিশাল প্লাজায়রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ইতিমধ্যে বিমানবাহিনীর সাহায্যকারী দল ও হেলিকপ্টার কাজ শুরু করেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশে তৈরি পোশাক, ব্যাগ, স্টেশনারিসহ বিভিন্ন সামগ্রীর পাইকারি ও খুচরা প্রায় দুই হাজার দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ নিয়ে স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার  বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণ শুরু করে। প্রথমে ২১টি ইউনিট কাজ শুরু করে। এরপর তা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। আগুন এখনো জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কোনো হতাহতের ঘটনা জানতে পারিনি। নিয়ন্ত্রণে আসার পরই এ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।’

Related Articles

Back to top button