আন্তর্জাতিকলিড নিউজ

ভারতের পাঞ্জাবে সামরিক স্টেশনে গুলিবর্ষণ, নিহত ৪

ভারতের পাঞ্জাবে সামরিক স্টেশনে গুলিবর্ষণ, নিহত ৪ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলিবর্ষণের ঘটনায় চারজন মারা গেছেন। বুধবার (১২ এপ্রিল) ভোরে বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভির।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বাথিন্ডা সামরিক স্টেশনের ভেতর স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। স্টেশনে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চলছে।

এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বিশদ বিবরণ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বাথিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

তিনি বলেছেন, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। এটি ‘অভ্যন্তরীণ বিষয়’ হতে পারে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গুলি সম্ভবত সামরিক স্টেশনের অফিসার্স মেসের ভেতর ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ক্যান্টনমেন্টের চারটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button