অর্থনীতিলিড নিউজ

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১২ টাকাএক্সক্লুসিভ রিপোর্ট: সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্য তেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেন্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনাক্রমে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম আগে ছিল ১৮৭ টাকা, সেটি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম আগে ছিল ৯০৬ টাকা, সেটি বাড়িয়ে ৯৬০ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ টাকা বাড়িয়ে ১১৭ টাকার সুপার পাম ১৩৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিনের দাম বাড়িয়ে প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Back to top button