দেশজুড়েলিড নিউজ

সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির সতর্কতা জোরদার

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভোমরা স্থলবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, বিশেষ তল্লাশি চালিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন বিজিবির প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, সীমান্তে সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে নিয়মিত তল্লাশি, বিদ্যমান চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার ফিলিং স্টেশনগুলোতেও তেলের সঠিক বিপণন তদারকি করা হচ্ছে।

এমন আরও সংবাদ

Back to top button