এক্সক্লুসিভ স্বাস্থ্য বুলেটিনলিড নিউজ

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪ হাজার ৬৯০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালনা কেন্দ্র ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, খুলনায় ৪৫ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ২৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় তিনটি মৃত্যুর মধ্যে একটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একটি বরিশাল বিভাগে এবং একটি ময়মনসিংহ বিভাগে ঘটেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৭৫ জন এবং ঢাকার বাইরে ৯১৩ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৪৪৪ জনসহ চলতি বছরে মোট ১৩ হাজার ৪৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Related Articles

Back to top button