এক্সক্লুসিভ নিউজ

পশুর হাট ইজারাদারদের সাথে ঢাকা জেলা পুলিশ সুপারের মত বিনিময়

এক্সক্লুসিভ নিউজ ২৪.কম:  আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২০ উপলক্ষে ঢাকা জেলার সকল পশুর হাট ইজারাদারদের সাথে ঢাকা জেলার পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই ২০২০ মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে ঢাকা জেলার সকল পশুর হাট ইজারাদারদের সাথে মত বিনিময় সভা করেন ঢাকা জেলার পুলিশ সুপার  মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম (প্রশাসন) , অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, পিপিএম, (অপরাধ উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার  সাজেদুর রহমান, (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার (কেরাণীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম মিয়া (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার  জাহিদ হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম (দোহার সার্কেল), সহকারী পুলিশ সুপার  নাজিজা রহমান (এমটি), সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ইজারাদারদের উদ্দেশ্যে পুলিশ সুপার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

Related Articles

Back to top button