জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে আহত ৪

রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চীনা নাগরিকসহ অন্তত চার জন আহত হয়েছেন।

রোববার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ধসে ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থলে গিয়ে আহত চার জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে দুর্ঘটনা কারণ জানাতে পারেননি তিনি।

Related Articles

Back to top button