আন্তর্জাতিক

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।

তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে।

কিলবার্ন ও হ্যাম্পস্টেডের লেবার দলীয় এই এমপি আরও জানান, গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি।

তিনি জানান, দুর্বৃত্তরা গাড়ির ছাদে একটি বার্তা লিখে রেখে গেছে। যা লেখা হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি পরিকল্পিত হামলা।

তবে এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না উল্লেখ করে টিউলিপ জানিয়েছেন, তিনি তার কাজ করে যাবেন।

Related Articles

Back to top button