জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট : ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে আসবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

Related Articles

Back to top button