এক্সক্লুসিভ নিউজদেশজুড়েনির্বাচনলাইফ স্টাইল

জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত আছি : সাক্কু

এক্সক্লুসিভ নিউজ, কুমিল্লা : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত বলে জানিয়েছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

বুধবার (১৫ জুন) নগরীর হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাক্কু বলেন, আবহাওয়াটা ভালো হলে আমার জন্য একটু ভালো হতো। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, মাত্র তো ১ ঘণ্টা গেল। হোক না আরো, তারপর বলা যাবে।

শেষ পর্যন্ত থাকবেন কিনা জানতে চাইলে সাক্কু বলেন, ইনশাআল্লাহ, ঢুকে গেলে তো আর উঠে যাওয়া যায় না, একটা রেজাল্ট নিয়ে যাইতে হয়। জয়-পরাজয় যেটাই হোক একটা রেজাল্ট নিয়ে যাব ইনশাল্লাহ।

Related Articles

Back to top button