অর্থনীতিলিড নিউজ

বিডা চেয়ারম্যানের সাথে ইউকে বিসিসিআই নেতাদের বৈঠক

ukbcciদেশে প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও নিশ্চিত করতে বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি-বিডা’র প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়িরা। ইউকে বিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ও প্রেসিডেন্ট এমজি মওলা মিয়া সকালে রাজধানীতে বিডা’র নির্বাহি চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সাথে দেখা করে এ আহ্বান জানান। যুক্তরাজ্যে থাকা বাংলাদেশী ব্যবসায়িদের অনেকেই এ পর্যন্ত দেশে বিনিয়োগ করেছেন এবং ভবিষ্যতেও গার্মেন্টস, খাদ্যপন্য, বিদ্যুৎ, টেলিযোগাযোগ খাতেও বিনিয়োগে আগ্রহী বলে জানান তারা। প্রবাসী বিনিয়োগকারীদের শতভাগ আস্থার সাথে দেশে বিনিয়োগের অনুরোধ জানান বিডা চেয়ারম্যান। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির নেতারা তাদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ।  প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের ভূয়শী প্রশংসাও করেন তারা।

Related Articles

Back to top button