দেশজুড়েলিড নিউজ

বাবা-ছেলে হত্যায় একই পরিবারের চার সদস্য গ্রেপ্তার

জমিসংক্রান্ত বিরোধ

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধে বাবা-ছেলে হত্যার ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সাভার ও গাজীপুরে র‍্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আজ শুক্রবার সকালে র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

ওই মামলায় র‍্যাব-১৪ বৃহস্পতিবার অভিযান চালিয়ে সাভারের বাইপাইল থেকে অভিযুক্ত কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের ১৫ বছর বয়সী ছেলে ও কামালের শ্যালক মো. নাঈমকে (১৯) গ্রেপ্তার করে।

 

মহিবুল ইসলাম খান বলেন, জমি নিয়ে বিরোধের ধরে হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button