দেশজুড়েলিড নিউজ

নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও জাটকা উদ্ধার

বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশের জাটকা নিধনবিরোধী অভিযানে প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা উদ্ধার হয়েছে।

জানা গেছে, নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম মেঘনা নদীর বিভিন্ন শাখায় জাটকা নিধনবিরোধী এই অভিযান চালায়।

অভিযানে আনুমানিক ১ লাখ ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। এদিকে উদ্ধার জাটকার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

Related Articles

Back to top button