জাতীয়লিড নিউজ

১২ কেজি এলপিজির দাম ৫৭ টাকা বেড়ে ১২৩৫

এলপি গ্যাসের দাম বাড়ল

অনলাইন ডেস্ক: টানা তিন মাস কমার পর এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা।

মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮.১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। 

Related Articles

Back to top button