অর্থনীতিলিড নিউজ

বন্যাদুর্গতদের জন্য ২ কোটি টাকার ত্রাণ সহায়তা ব্র্যাক ব্যাংকের

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ২ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

নিজস্ব ইমার্জেন্সি রেসপন্স টিমের সহযোগিতায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ৪ হাজার ৫০০ পরিবারের ২২ হাজারের বেশি মানুষ পাবেন এ সহায়তা। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ব্যাংকটি জানায়, এর মাধ্যমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সাতদিনের খাদ্যসহায়তা প্যাকেজ দেয়া হবে। এতে সাড়ে ৩ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ১ হাজার টাকা নগদ সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক ব্যাংক। এ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাক ব্যাংকের মূল উদ্দেশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা বন্যাকবলিত হাজারো পরিবারের কাছে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিচ্ছি, যাতে তারা নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে ও বন্যা-পরবর্তী সময়ে নতুন করে শুরু করতে পারেন।’

Related Articles

Back to top button