এক্সক্লুসিভ নিউজলিড নিউজ

এএফসি চ‍্যালেঞ্জ লিগে অংশ নিতে পুলিশ ফুটবল দলের আম্মান যাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ‍্যম্পিয়ন্স লিগ খ‍্যাত এএফসি চ‍্যালেঞ্জ লিগ খেলার গৌরব অর্জন করেছে।

কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী সিরিয়ান লিগের চ‍্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি’র মোকাবেলা করবে । আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় ২০.০০ ঘটিকায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম‍্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত‍্যাগ করেছেন। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খেলোয়াড়দেরকে বিদায় জানান।

Related Articles

Back to top button