দেশজুড়ে

নাগরিক সেবা পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা অ্যাপ’ উদ্বোধন

নাগরিক সেবা পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা অ্যাপ’ উদ্বোধন

কুমিল্লাবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু করা হয়েছে নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবা অ্যাপের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমন্ত্রিত অতিথিগণ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কিউআর কোড স্ক্যান করে মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবে। সমস্যা জানানোর পরপরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তা সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া হবে। যেকোনো সমস্যা জানার পরও কোন কর্মকর্তা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

Related Articles

Back to top button