খেলাধুলা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কাল শুরু

এক্সক্লুসিভ নিউজ: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নারী ফুটবল দলের খেলা শুরু হচ্ছে কাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ফুটবল দল ও খুলনা ফুটবল দল। যা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ময়মনসিংহ ফুটবল দল এবং আনসার ও ভিডিপি ফুটবল দল। এ ম্যাচটি শুরু হবে সকাল ১১ টা ৩০ মিনিটে। সর্বমোট আটটি দল এবারের আসরে অংশ নিবে। আনসার ও ভিডিপির সাথে সাত জেলা দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

নারী ফুটবল দলের গ্রুপ : গ্রুপ ‘এ’- ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং আনসার ও ভিডিপি। গ্রুপ ‘বি’- মাগুড়া, ফরিদপুর, ব্রাক্ষণবাড়িয়া এবং পঞ্চগড়।

Related Articles

Back to top button