জাতীয়পরিবেশলিড নিউজ

তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টিও হতে পারে

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দুই দিনে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related Articles

Back to top button