অর্থনীতিলিড নিউজ

৯ এপ্রিল থেকে পাওয়া যাবে নতুন নোট

আসছে নতুন ১০ ও ২০ টাকার নোটঈদুল ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া)। নতুন নোট বিনিময়ে এবারো বিশেষ কাউন্টার খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিস এবং বাণিজ্যিক ব্যাংকে ঢাকার ৪০টি শাখা থেকে নোট বিনিময় করতে পারবেন আগ্রহীরা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা যাবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। যেসব ব্যাংকের শাখায় পাওয়া যাবে নতুন নোট সেগুলো হলো এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা।

এছাড়া ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এক্সিম ব্যাংকের মিরপুর শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, জনতা ব্যাংকের রজনীগন্ধা, ঢাকা শাখা (সাবেক কচুক্ষেত করপোরেট শাখা), ডাচ্‌-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাউসুল আযম এভিনিউ শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুরে নতুন নোট পাওয়া যাবে।

পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জের কাঁচপুর শাখা, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা, ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় মিলবে নতুন নোট। —বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button