রংবেরঙ

১৮২ মিলিয়ন পাউন্ডের লটারি জয়, কিন্তু পাচ্ছেন না কোনো অর্থ

১৮২ মিলিয়ন পাউন্ডের ইউরোমিলিয়ন লটারি জয়ের পরেও অর্থ বুঝে পাননি বৃটেনের একটি যুগল। ঘটনার পর হতাশ হয়ে পরেছেন র‌্যাচেল কেনেডি (১৯) ও তার প্রেমিক লিয়াম ম্যাকক্রোহান (২১)। কর্তৃপক্ষ জানিয়েছে, র‌্যাচেলের টিকিটের নাম্বারটি জয়ী হলেও ওই টিকিটের জন্য অর্থ পরিশোধ করেননি তিনি। র‌্যাচেল জানান, তার একাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবেই ইউরোমিলিয়নসের একটি টিকিট কাটার জন্য অর্থ পরিশোধ করা হয়। তবে এবার টিকিটের দামের সমান অর্থ তার একাউন্টে জমা ছিল না। ফলে স্বয়ংক্রিয়ভাবে টিকিট কাটা হলেও তার মূল্য পরিশোধ করা হয়নি।

প্রথমে র‌্যাচেল অ্যাপলিকেশনটি খুলে দেখেন তিনি ইউরোমিলিয়ন লটারি জিতেছেন। এরপর তিনি তার প্রেমিক লিয়ামকে ডেকে দেখান।

Related Articles

Back to top button