এক্সক্লুসিভ নিউজ

মামলার সুষ্ঠু তদন্তে কঠোর নির্দেশ, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের প্রতি বার্তা

১২ পুলিশ সুপারকে বদলিমো. সামসুল হক।। প্রতিটি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি বলেন, দেশে অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব ইউনিটকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো স্পর্শকাতর মামলার তদন্ত দ্রুত ও নিবিড়ভাবে সম্পন্ন করে অপরাধীদের বিচারের মুখোমুখি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আলোচিত ঘটনাবলি, ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলার অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

Related Articles

Back to top button