এক্সক্লুসিভ নিউজজাতীয়জীবনযাত্রাঢাকাদৃষ্টি আকর্ষণলিড নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১৯ জন হাসপাতালে ভর্তিনিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন।

রোববার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। সবমিলিয়ে এ বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অন্তত ৫৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩১৯ রোগী নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৬০ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮১ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১২ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৫৬১ জন রোগী।

Related Articles

Back to top button