স্বাস্থ্য

ঢাকায় ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ অনুষ্ঠিত

উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচন

ঢাকায় ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ অনুষ্ঠিত: উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচননিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হলো “মালয়েশিয়া হেলথকেয়ার উইক” শীর্ষক এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) এবং বোটোয়া (BOTOA)’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সেবার মান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

ঢাকায় ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ অনুষ্ঠিত: উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচনসভায় মালয়েশিয়ার ৫টি শীর্ষস্থানীয় হাসপাতালের প্রতিনিধিরা জানান, বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড়, অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, ভিসা সহায়তা, বিনামূল্যে অনুবাদক এবং বিমানবন্দরে পিক-আপের মতো বিশেষ সুবিধা প্রদান করা হবে। এমএইচটিসি-র ভাইস প্রেসিডেন্ট লোকমান ইজাম আব্দ আজিজ এবং বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদসহ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই উদ্যোগ কেবল চিকিৎসাসেবা নয়, বরং নলেজ শেয়ারিং ও হেলথ টেকনোলজির মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা পৌঁছে দিতে ভবিষ্যতে বাংলাদেশ সরকার ও চিকিৎসকদের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related Articles

Back to top button