দাঁড়িয়ে থাকি শেষ বিকেলে খোলা আকাশের নীচে
সারাদিনের ক্লান্তি নিয়ে চারতলার ছাদে ।
সাথে থাকে পাওয়া না পাওয়ার গল্প যে
আলো ছায়া খেলা করে আসন্ন সন্ধ্যার আবেশে ।
মন ছুঁয়ে থাকে অজানা বিষাদে
পাখিরা যায় উড়ে আপন গন্তব্যের উদ্দেশ্যে ।
তবু রাখি লিখে আমার ডায়েরিতে
অনুভবের আভাতে শেষ বিকেলের কাব্য যে ।
এস.এ




