কবিতাসাহিত্য

হযবর গীতি: নাসরিন সরমিন

রচনা কাল-৮.১১.২০২১ইং ,স্বর বৃত্তে ( ৪+৪+৪+৪) প্রকাশ কাল-১১.০৫,২০২২ ইং

আজব গুজব পড়ছে ছড়ে আম গাছেতে আমলকী যে জন্মনিবে নতুন করে ,

অবাক সবাক কান্ড এত গোবরে ফুটে পদ্ম কত জীবন নাকি অনেক ছোট !

জটিল জটের খুব বিশ্বাসে স্বপ্ন পুড়ে অবিশ্বাসে আত্মহত্যা দীর্ঘশ্বাসে ।

চাঁদের হাঁটে সূর্যের মেলা লুকোচুরি অন্য খেলা উদাস মনে একলা চলা,

পাল্টে যাচ্ছে নিয়মনীতি রইছে পড়ে যে দূর্নীতি চলছে কেবল আজবরীতি ।

 

 

এস/এ

Related Articles

Back to top button